Sunday, November 15

ওসমানী বিমানবন্দরে সাড়ে তিন কেজি ওজনের সোনা উদ্ধার

0

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা বিমানের একটি ফ্লাইট থেকে সাড়ে তিন কেজি ওজনের সোনা উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা।

আজ রবিবার সকালে উড়োজাহাজের লাগেজ হোল্ডে ওই সোনা পাওয়া যায় বলে জানান সিলেট শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক প্রভাত কুমার সিংহ। তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে আসা বাংলাদেশে বিমানের ফ্লাইট বিজি-০১২৮ সিলেট হয়ে ঢাকা যাচ্ছিল। সকাল সাড়ে ৬টায় উড়োজাহাজটি ওসমানীতে নামার পর গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা বিমানে তল্লাশি চালিয়ে টেপ মোড়ানো ৩০টি সোনার বিস্কুট পান।

প্রভাত কুমার সিংহ আরো জানান, উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলোর মোট ওজন সাড়ে তিন কেজি। দাম প্রায় পৌনে দুই কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেননি শুল্ক গোয়েন্দারা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.