Saturday, November 7

কাপ্তাই সুইডিশ জামে মসজিদ সংস্কারের জন্য প্রাক্তন শিক্ষার্থীসহ সকলকে আহবান

0

কবির হোসেন, কাপ্তাইঃ দীর্ঘ ৫৫ বছরের পুরাতন ঐতিহ্যবাহি বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইসস্টিটিউট জামে মসজিদটি সংস্কার কাজ ইতি মধ্যে শুরু হয়েছে। তিন তলা ফাউন্ডেশনের জন্য কাজ শুরু হয়েছে ফাউন্ডেশন বিহীন পুরাতন এ মসজিদটি দীর্ঘ বছর যাবত জরাজির্ণ অবস্থায় পলিটেকনিক শিক্ষার্থী, শিক্ষসহ এলাকার শত শত লোকজন মসজিদে একাত্রে জামাত আদায় করত। বর্তমানে শিক্ষার্থী এবং এলাকায় লোকের সখ্যা বৃদ্বি পাওয়ার দরুন তিনতল ফাউন্ডশন দিয়ে আশিফুট দৈর্ঘ্য এবং ষাট ফুট প্রস্থ করে সংস্কার কাজ শুরু হয়েছে। মসজিদটি সংস্কার করার জন্য ও একতলা ফাউন্ডেশন করতে বর্তমানে প্রায় ষাট লক্ষ টাকা প্রয়োজন রয়েছে।

কমিটির সভাপতি অত্র ইনস্টিটিউটের শিক্ষক প্রকৌশলী রহমত উল্লাহ বলেন, এত টাকা আমাদের কমিটিতে খরচ করার মত নেই। এবং সুইডিশ মসজিদ কমিটির সাধারন সম্পাদক ফয়েজ আহমেদ বলেন,যে পরিমান অর্থ আছে তা দিয়ে সংস্কার করা সম্ভব নয়। তাই অত্র ইনস্টিটিউটের প্রাক্তান সকল শিক্ষার্থী, শিক্ষক, সমাজের বৃত্তবান, দানশীল লোকজন আল্লাহর মসজিদটি মুক্তহস্তে সংস্কারের জন্য সকলের সহযোগীতা কামনা করছে। যে কেউ যোগাযোগের জন্য সুইডিশ জামে মসজিদ কমিটির সভাপতি প্রকৌশলী রহমত উল্লাহ মোবাইলনং ০১৮১৪৯৫৯০৯৪ সম্পাদক ফয়েজ আহমেদ০১৮২৭২৯৭২৪২।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.