Sunday, November 8

কাপ্তাইয়ে পবিত্র জুলসে ঈদ এ মিলাদুন্নবী (সাঃ)র‌্যালী

0

পবিত্র জুলসের র‌্যালী

কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধিঃ পবিত্র জশনে জুলুস ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ)উদযাপন উপলক্ষে গাউসিয়া কমিটি বিএসপি আই শাখা, ঢাকা কলোনী পরিচালনা কমিটি উদ্যোগে এবং আল আমিন নূরীয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা কাজী মুহাম্মাদ জাহেদুল ইসলামের আয়োজনে (শুক্রবার)বাদ জুমা এক র‌্যালী নতুনবাজার হতে জেটিঘাট হতে বিএফ আই ডিসি শিল্প এলাকা নলগেইট বিভিন্ন গুরুত্বরপূর্ণ এলাকা প্রদক্ষিণ করা হয়।পরে নতুনবাজার এলাকায় জশনে জুলস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

সভায় বক্তব্য রাখেন গাউসিয়া কমিটির কাপ্তাই উপজেলা সাধারন সম্পাদক একরামুল হক,ইউপি সদস্য সজিবুর রহমান সহ প্রমুখ। পরে দেশের কল্যানের জন্য দোয়া মুনাজাত করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.