Saturday, November 7

কুড়িগ্রামের রৌমারীতে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

0

শফিউল ইসলাম শাফি,কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে ইয়াবাসহ উপজেলার কুখ্যাত ও শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ ফকির ওরফে জাহের আলী ফকিরাকে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে রৌমারী সার্কেলের সিনিয়র পুলিশ সুপার মোঃ সিরাজুল ইসলামের নেতৃত্বে রৌমারী উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ফকিরাকে আটক করে রৌমারী থানা পুলিশ। এসময় তার বসতবাড়িতে থাকা ১শ ৫৪ পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করে পুলিশ। পরে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে তাকে আদালতে প্রেরন করা হয়।

আটক মাদক ব্যবসায়ী মোঃ ফকির ওরফে জাহের আলী ফকিরা রৌমারী ইউনিয়নের খাটিয়ামারী গ্রামের মৃত সিরাজুল ইসলামের পুত্র।
এছাড়াও উপজেলার আলগার চর গ্রামের মাদক মামলার পলাতক আসামী মোঃ নুরুল হুদার পুত্র আবুল কালাম আজাদকেও গ্রেফতার করে আদালতে প্রেরন করে পুলিশ।

এ ব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, উপজেলার কুখ্যাত ও শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ ফকির ওরফে জাহের আলী ফকিরাকে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে পুলিশের ধরা-ছোয়ার বাইরে থেকে রৌমারী উপজেলায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.