খোকসা প্রতিনিধি: খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ মাসিক সভায় হাসপাতালের ডাক্তার সল্পতায় কু্ষ্টিয়া-৪ আসনের সাংসদ আব্দুর রউফ উপস্থিত সকলকে বলেন, আগামী ২ মাসের মধ্যে ডাক্তারের সমস্যা সমাধান হবে।
শনিবার সকাল ৯টার সময় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডাক্তার কামরুজ্জামান সোহেল এর কার্যালয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানান হয়, স্বাস্থ্য সেবা নিশ্চিত কল্পে খোকসা উপজেলায় ১৭ জন ডাক্তারের পোষ্ট থাকলেও বর্তমানে ৭ জন ডাক্তার আছে। এদের মধ্যে ১ জন ডাক্তার মেটারনাটি ছুটিতে থাকায় ৬ জন ডাক্তার কাজ করছেন। সুইপারসহ বিভিন্ন অফিস সহকারীসহ অন্তত ৩০ জন জনবল নাই এ হাসপাতালে।
খোকসা উপজেলায় প্রায় ৩ লক্ষ জনবসতির জন্য মাত্র ৬ জন ডাক্তার চিকিৎসা চালাতে হিমসিম খাচ্ছে। এমতাবস্থায় দ্রুত ডাক্তার ও জনবল নিয়োগ দিয়ে সমস্যা সমাধানের দাবি জানান হাসপাতাল পরিচালক ডাক্তার কামরুজ্জামান সোহেল।
মাসিক সভায় জানান হয়, আগামী মাসে হাসপাতালের রিপেয়ারিং বাবদ ২৯ লক্ষ ২৭ হাজার টাকা কাজ হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, দীন মোহাম্মদ মিজানুর রহমান, আল মাছুম মোর্শেদ শান্ত, রাজু বিশ্বাস ও মদন কর্মকার প্রমুখ।