Thursday, November 5

খোকসায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

0

মিলন খান, খোকসা প্রতিনিধি : বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০১৮ উপলক্ষে খোকসা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর গতকাল সোমবার সকালে বর্ণাঢ্য র‍্যালী বের করে খোকসা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
খোকসা উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ নূরে আলমের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বেতবারিয়া ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল আকতার, খোকসা থানা অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ফজলুল হক, কৃষিবিদ কৃষি কর্মকর্তা বিশ্নপদসাহা, মৎস্য কর্মকর্তা খন্দকার শহিদুর রহমান, ও বিভিন্ন খামারীগন উপস্থিত ছিলেন পরিশেষে স্বাগত বক্তব্য রাখেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.