Saturday, November 14

খোকসার পদ্মবিলায় অস্ত্রের মুখে হিন্দু পরিবারে দুর্ধর্ষ ডাকাতি

0

খোকসা প্রতিনিধিঃ গতরাত ১টার দিকে খোকসা শোমসপুর ইউনিয়নের পদ্মবিলা নামক গ্রামে ডা.বিপ্লব কুমার সরকার /অসিম তার জেঠুর বাড়িতে অস্ত্রেরমুখে জিম্মিকরে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটকরে নিয়ে গেছে এক দল ডাকাত । এই নিয়ে ডা.বিপ্লব কুমার সরকার ৫ম বারের মত চলমান বছরে ডাকাতির সম্মূখীন হল খোকসার হিন্দু সম্প্রদায়ের লোক।পচুর মারপিট এবং বাড়ীর আসবাব পত্র ভাংচুর লুটপাট করে নিয়ে যায়।

এ নিয়ে জানা যায়, গতমাসে খোকসায় ৩ টি হিন্দু  সম্প্রদায়ের বাড়ীতে ডাকাতি সর্বমোট ৬ টি পরিবারের উপর চরম ডাকাতি চালায় এক দল ডাকাত চক্র। ধারনা করা হচ্ছে খোকসার কিছু সাধু ব্যক্তি দিনের আলোয় ভদ্র নেতা আর রাতের আলোয় চালাচ্ছে ডাকাতি। খোকসার জন সাধারনের মনে করে প্রশাসনের নিষ্ক্রিয়মনভাব  খোকসায় এমন অপরাধ বৃদ্ধির জন্য দ্বায়ী বলে মনে করেন সাধারন মানুষ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.