Saturday, November 7

গাজীপুরে ট্রাকচাপায় যুবক নিহত

0

মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাকের চাপায় সুলতান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

২৯ নভেম্বর বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার জৈনা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুলতান উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া বড়চালা গ্রামের নিয়ত আলীর ছেলে।

মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়র হুসেন জানান, সুলতান মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.