Thursday, November 5

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

0

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও দুইজন আহত হয়েছে। আজ বুধবার জেলার শ্রীপুর ও টঙ্গিতে এ দুর্ঘটনা ঘটে।

মাওনা হাইওয়ে থানার ওসি মো. দেলোয়ার হোসেন জানান, ভোরে ময়মনসিংহের ভালুকা থেকে মুরগী বোঝাই একটি পিকআপ ভ্যান গাজীপুরের বোর্ডবাজারে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি উল্টে সড়কের পাশের মাইলফলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা মুরগি ব্যবসায়ী আব্দুল হালিম, জামাল উদ্দিন ও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তিনি আরও জানান, দুর্ঘটনায় আহত গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মানিক মিয়া ও একই এলাকার মোশারফ হোসেনের ছেলে সুমন মিয়াকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, টঙ্গী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, সকাল ৮ টার দিকে গাজীপুরের টঙ্গীতে সড়ক পারাপারের সময় গাজীপুরগামী অনাবিল পরিবহনের একটি বাস আকিজ গ্রুপের বিক্রয় কর্মী মফিজ উদ্দিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। এসময় ওই বিক্রয়কর্মীকে পোশাকশ্রমিক ভেবে কারখানাশ্রমিক ও এলাকাবাসী একটি বাসে আগুন ও অপর একটি বাস ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.