Friday, November 6

গাজীপুরে যুবককে কুপিয়ে হত্যা

0

মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের আন্ধারমানিক দক্ষিণ বাগবের এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে ফিরোজ খান (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। ২০ ডিসেম্বর বুধবার ভোরে এই ঘটনা ঘটে।

ফিরোজ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানার পাশরী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। সে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত।

নিহতের মা ফিরোজা বেগম জানান, দীর্ঘদিন উপজেলার সফিপুর এলাকার কাইয়ুম এর বাসায় ভাড়ায় থাকতেন তার ছেলে। সেখান থেকে বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল ফিরোজ। মঙ্গলবার সন্ধ্যায় বাসা থেকে বের হন ফিরোজ। মাদক ব্যবসার টাকা পয়সা নিয়ে আবু উজ্জল, আরিফ সরকার, সাইফুলসহ বেশ কয়েকজনের সঙ্গে দ্বন্দ চলছিল তার ছেলের। এরই জের ধরে বুধবার ভোর ৪টার দিকে তার ছেলেকে ডেকে নিয়ে আন্ধারমানিক এলাকায় এলোপাথারী কুপিয়ে আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে সফিপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সাইফুল আলম জানান, ফিরোজের মাথা ও পিঠসহ শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বুধবার সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.