Monday, November 9

গাজীপুরে ৫৩ হাজার পিস ইয়াবাসহ বিপুল পরিমান মাদক ধ্বংস

0

মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরে ১৪ নভেম্বর মঙ্গলবার বিকেলে বিভিন্ন আদালতের বিভিন্ন মামলার জব্দকৃত আলামত হিসেবে বিপুল পরিমান মাদক ধ্বংস করা হয়েছে।

এসময় গাজীপুরের সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ ইকবাল মাসুদ, গাজীপুর আদালতের পরিদর্শক মোঃ রবিউল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

গাজীপুর আদালত পরিদর্শক মোঃ রবিউল ইসলাম জানান, গত দুই সপ্তাহে আদালতে নিস্পত্তি হওয়া বিভিন্ন মামলার আলামত হিসেবে জব্দকৃত ৫৩ হাজার ২৪০পিস ইয়াবা ট্যাবলেট, এক হাজার ৫৬ বোতল ফেন্সিডিল, ২৪৭লিটার চোলাই মদ, ১৯৮কেজি গাঁজা, ১৪১পুড়িয়া হেরোইন এবং ৭১ক্যান বিয়ার জেলা মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের সামনে ধ্বংস করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.