ঘন কুয়াশার কারণে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
সোমবার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটের পর থেকে কোনো ফ্লাইট এই বিমানবন্দরে অবতরণ বা এখান থেকে উড্ডয়ন করতে পারেনি।
এয়ারপোর্ট আর্মড পুলিশের ইন্সপেক্টর জাহিদ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, কুয়াশা কেটে গেলে যথারীতি ফ্লাইট চালু হবে।