আব্দুল লতিফ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: রান ডেভেলপমেন্ট ঘাটাইল শাহপুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
১ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কামরুজ্জামান রানার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন,২নং ঘাটাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতাহের আলী মিয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রান ডেভেলপমেন্টের কো- অর্ডিনেটর মোসাঃ নাজমা আক্তার, ইউপি সদস্য মোসাঃ রাশিদা আক্তার,২ নং ঘাটাইল ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুর রহমান (বাবুল),বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহিনুর ইসলাম সমাজ সেবক হাবিুর রহমান,সাবেকর মেম্বার মোঃ জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক,সমাজসেবক এরশাদ আলী,সমাজ সেবক মোঃ আহাম্মদ আলী সহ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী এলাকা বাসী ও গণ্য মাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রায় ১০৬ জন প্রতিবন্ধীদের মাঝে বই. ব্যাগ ও নগদ অর্থ প্রধান করা হয়। অনুষ্ঠান শেষে মনোঙ্গ সাংস্কৃুতিক অনুষ্ঠান ও প্রামাণ্য চিত্র পরিবেশন করা হয়।