Tuesday, September 29

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কাপলদের জন্য ফ্রি রিক্সা

0

এমদাদুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ক্লোজআপ এর ফ্রি রাইড অফার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কাপলদের জন্য সেরা সুযোগ, ফ্রিতে রিক্সা ভ্রমণ। আজ শুক্রবার থেকে ক্লোজআপ 1এর দেওয়া ফ্রি রাইড শুরু হলো।চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। জানাগেল ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসাকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কাপলদের জন্য ক্লোজআপ 1 কর্তৃক ফ্রি রিক্সা। আজ শুক্রবার সকাল ১০ টার দিকে ফ্রি রাইড রিক্সা ড্রাইভার মোহাম্মদ নাজিমুদ্দিন কাছ থেকে জানা গেলো, এই রিক্সায় শুধু ২ জন চলতে পারবে, তবে রেজিস্ট্রেশনের মাধ্যমে। ফ্রি রাইড ড্রাইভারদের বেতন ভাতা সম্পর্কে জানতে গেলে, কর্তৃপক্ষ তাদের বেতন দেয় বলে এমনটি জানিয়েছেন। তারা শুধু কপোত – কপোতীদের নিয়ে ড্রাইভিং করার কথা রয়েছে।

এদিকে আজ শুক্রবার দুপুর ২.৩০ মিন.দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে- ফরেস্ট্রি যাওয়ার রোডে ফ্রি রিক্সায় অবস্থানরত একটি কাপল দেখা মিলে। ফ্রি রাইড হওয়াতে কতটুকু সুযোগ সুবিধা হয়েছে এমনটি জিজ্ঞেস করলে, নাম প্রকাশে অনিচ্ছুক কাপলটি বলেন, অনেক সুযোগ সুবিধা হয়েছে বলে ন্যাশনাল নিউজ২৪ কে জানান। কাপলটি আরো জানান, খুব কম সময়ে এতো বড় ক্যাম্পাস ঘুরা যায়, কোনপ্রকার দুর্ভোগ পোহাতে হয় না। ফ্রি রাইড হওয়াতে নিজের ইচ্ছামত পছন্দের জায়াগায় যাওয়া আসা করা যায়।এতে ড্রাইভারেরও কোন তাড়া থাকে না। তাছাড়া আর্থিক বিষয়টাও এখানে ভাবতে হয় না।

অন্যদিকে কাপলবিহীন ও জ্যৈষ্ঠ ব্যক্তিদের ভিন্নমত, তাদের আশঙ্কা এধরণের সুযোগ সুবিধা জাতির জন্য অশনি সংকেত। এতে প্রেমের ও মনের ঘনিষ্ঠতা হলেও, লোকলজ্জা অনেকটাই উধাও হয়। এতে করে অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে বলে তাদের ধারণা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.