চট্টগ্রামে সন্ত্রাসী ও পেশাদার ছিনতাইকারীদের কাছে অস্ত্র বিক্রির অভিযোগে অস্ত্রসহ মিজানুর রহমান মিজানকে (২৮) নামে এক সিএনজি অটোরিক্সা চালককে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, এক রাউন্ড কার্তুজ ও একটি সিএনজি অটো রিক্সা উদ্ধার করা হয়েছে।
গতকাল সোমবার (১৩ নভেম্বর) গভীর রাতে মহানগরীর চান্দগাঁও থানার বাহির সিগন্যাল (কাপ্তাই রাস্তার মাথা) এলাকায় ডিবি পুলিশ এ অভিযান চালায়। মিজান নোয়াখালীর চর জব্বার এলাকার আবুল বাশারের ছেলে।
নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইলিয়াছ খান বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান গ্রেফতারকৃত মিজান একজন পেশাদার অস্ত্র বিক্রেতা। নগরীর ছিনতাই ডাকাতির সাথে জড়িতদের কাছে সে অস্ত্র সরবরাহ করে আসছিল। সিএনজি অটোরিক্সা চালকের ছদ্রবরণে মূলত অস্ত্র বিক্রি তার মূল পেশা। গতকাল রাতে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সে জানিয়েছেন, সীতাকু-ে ছলিমপুর এলাকার ভুট্টো নামে এক অস্ত্র ব্যবসায়ীর সাথে তার যোগাযোগ রয়েছে।
ভুট্টোর কাছ থেকে অস্ত্র নিয়ে ফয়’সলেক এলাকার একটি অপরাধী গ্রুপকে দেওয়ার জন্য মিজান যাচ্ছিল এমন তথ্যে ভিক্তিতে অভিযান চালিয়ে তার সিএনজি অটো সীটের নীচ থেকে একনলা বন্দুক ও কার্তুজ উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে নগরীর চান্দগাঁও থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।