চট্টগ্রামে বিএনপির লিফলেট বিতরণ

0

কাজী মাহাদী কবির: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সারা দেশের মতো চট্টগ্রামেও বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ষোলশহর ২নং রেল গেইট এলাকায় লিফলেট বিতরণে অংশ নেন ৪২নং নাসিরাবাদ ওয়ার্ড বিএনপির সভাপতি শায়েস্তা উল্লাহ চৌধুরীর নেতৃত্বে লিফলেট বিতরনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-প্রকাশনা সম্পাদক আব্দুল হাই।
এ সময় সঙ্গে ছিলেন ৪২নং নাসিরাবাদ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাং হাস্মন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ন সম্পাদক জমির উদ্দিন নাহিদ, পলিটেকনিক্যাল ছাত্রদলের সাবেক সভাপতি আসিফ চৌধুরী লিমন, ৪২নং নাসিরাবাদ ওয়ার্ড বিএনপির নেতা মোহাং, নাজিম ভুইয়াঁ, যুবদল নেতা শাহেদ হেসেন খাঁন, পারভেজ, এনাম, মান্নান, আলমগীর, কামাল প্রমুখ।
এ সময় রাস্তার পাশের দোকান, পথচারী ও রিকশা চালকের হাতে লিফলেট তুলে দেন তারা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.