চট্টগ্রামের মহানগরীর কর্নেলহাট সিটি গেইট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ফার্নিচারের শো রুম অন্তত অর্ধশত বাড়ীঘর ও বিভিন্ন স্থাপনা পুড়ে গেছে।
আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে সিটি গেইটস্থ সাবেক মেয়র মঞ্জুরুল আলমের বাড়ীর সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
আগ্রাবাদস্থ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম দায়িত্বরত অপারেটর সরওয়ার জাহান জানান, আগুন লাগার খবর পেয়ে নগরীর আগ্রাবাদ, বন্দর, নন্দনকানন ও সীতাকুণ্ডের কুমিরা স্টেশনের ১২টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। এরই মধ্যে প্রায় ২৫টির মতো দোকান পুড়ে গেছে।