চট্টগ্রামে ইয়াবার পাচারকালে বন্দরের বহির্নোঙরের গভীর সাগরে অভিযান চালিয়ে ১৫ লাখ পিস ইয়াবাসহ ১২ জন মাদক পাচারকারীকে আটক করেছে র্যাব। আটক ১২ জনের মধ্যে ৫ জন রয়েছে মিয়ানমরের নাগরিক।
আজ শনিবার ভোরে বঙ্গোপসাগরের পতেঙ্গা সী বিচ এলাকা থেকে বিপুল পরিমাণ এ ইয়াবার চালান জব্দ করা হয়েছে।
র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাউদ্দিন আহমেদ এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান,
আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি দল চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর এলাকায় (পতেঙ্গা সী বিচ এলাকা) অভিযান চালিয়ে একটি ট্রলারকে আটক করে। ট্রলারটি কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছিল।
এ সময় ১৫ লাখ পিস ইয়াবাসহ ১২ জন আটক কর হয়। আটকদের মধ্যে ৫জন মিয়ানমারের নাগরিকও রয়েছে। তিনি জানান, এ ব্যাপারে সকাল ১১ পতেঙ্গাস্থ র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।