Saturday, November 7

চট্টগ্রামের ফিশারিজঘাটে পচা মাছ বিক্রিঃ বিক্রেতাকে অর্থদন্ড

0

চট্টগ্রাম নগরীর নতুন ফিশারিজঘাটে অস্বাস্থকর এবং পচা চিংড়ি মাছ বিক্রির অপরাধে এক পাইকারী মাছ বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। নষ্ট হয়ে যাওয়া চিংড়িমাছগুলো চাইনিজ হোটেল রেস্তোরায় কমদামে বিক্রি করা হয় বলে স্বীকার করেন অভিযুক্ত ব্যবস্যায়ী। জনস্বাস্থের জন্য ক্ষতিকর প্রায় ২৫ কেজি মাছ জব্দ করে ঘটনাস্থলে ধ্বংস করা হয়।

জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া মুন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় জেলা মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রন দপ্তরের পরিদর্শক মোঃ সাখাওয়াত হোসেন এবং পরিদর্শক মোঃ আশওয়াদুল আলম প্রসিকিউশন প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী আব্দুল মোবিন জানান, আজ সোমবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম নগরীর নতুন ফিশারিজঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় বিক্রির জন্য প্রস্তুত করে রাখা ২৫ কেজি গলিত পচা চিংড়ি জব্দ করা হয় এবং পাইকারী বিক্রেতা মোহসীনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ‘মাছ ও মাছজাত দ্রব্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রন অধ্যাদেশ ১৯৮৩’ –এ উক্ত দন্ড প্রদান করা হয়। অভিযুক্ত জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন। এটি রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে। পরে অস্বাস্থকর এবং পচা চিংড়ি ধ্বংস করে পাশ্ববর্তী খালে ফেলে দেয়া হয়। অভিযানে ভ্রাম্যমান আদালতের এ অভিযানে পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিল।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.