Wednesday, November 4

চমেকে চিকিৎসাধীন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

0

চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত কয়েদি নিজাম উদ্দিন (৩৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ রবিবার ভোর রাত তিনটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ব্যাপারে চমেক ‍হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, চকরিয়ার পশ্চিম কোনাখালী এলাকার জাফর আলমের ছেলে নিজাম চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে চেক প্রতারণা মামলায় সাজা ভোগ করছিলেন।

তিনি আরো জানান, গত ৮ ফেব্রুয়ারি তাকে চমেক হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তিনি জন্ডিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। শনিবার দিবাগত রাত ৩টার দিকে তিনি মারা যান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.