Monday, November 9

চসিক সাবেক মেয়র মহিউদ্দিন গুরুতর অসুস্থ

0

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে।

শনিবার রাতে নগরীর মেহেদীবাগে ম্যাক্স হাসপাতালে তাকে ভর্তি করা হয়। রোববার সকালে তাকে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) নেয়া হয়।

সাবেক মেয়রের একান্ত সচিব মো. ওসমান জানান, রাতে উচ্চ রক্তচাপসহ শারীরিক নানা জটিলতা বেড়ে যাওয়ায় মহিউদ্দিনকে ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা শেষে চিকিৎসকরা কিডনি জটিলতার কারণে তাকে আইসিইউতে স্তানান্তর করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, মহিউদ্দিনকে দেখতে সকালে হাসপাতালে যান চসিকের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

মহিউদ্দিন চৌধুরী বেশ কিছুদিন ধরে নানা অসুখে ভুগছেন। অসুস্থ শরীর নিয়েই শনিবার সন্ধ্যায় তিনি যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও বিজয় মেলা পরিষদের কার্যক্রম উদ্বোধন করেন। রাতেই তার অসুস্থতা গুরুতর হয়ে পড়ে।

সাবেক মেয়রের একান্ত সচিব জানান, মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী ও নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন মালয়েশিয়ায় ছিলেন। অসুস্থতার খবর পেয়ে তিনি দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.