Sunday, November 8

চামুন্ডাই গ্রামে প্রতিপক্ষরা জোর করে বাড়ির রাস্তা বন্ধ করে দেয়ায় নির্বাহী অফিসারের কাছে অভিযোগ

0

মো. আশরাফুল আলম, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পার্শ্ববর্তী জয়পুর ইউনিয়নের চামুন্ডাই গ্রামে জমিজমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষরা মো. ফরমান আলীর বাড়ি থেকে বাহির হওয়ার রাস্তাটি বন্ধ করে দেন।

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার ১নং জয়পুর ইউনিয়নের চামুন্ডাই গ্রামের মৃত. আব্দুস সামাদ এর পুত্র মো. ফরমান আলী(৩৫) এর এক লিখিত অভিযোগে জানাযায়, ঐ এলাকার দাগ নং-১০৭৬,১০৮৪ ২টি দাগের ৮৪ শতক জমি তার চাচা মো. আকতার আলীর ভাগের অংশ দলিল মুলে ক্রয় করেন। উক্ত জমি রেকডিও মালিকানা সম্পত্তি। ঐ সম্পত্তিতে বাসা রয়েছে।

গত ২৮ শে ডিসেম্বর ১৯৯৩ সালে ৮৮৯ নং দলিল মুলে উক্ত জমির মালিক মো. ফরমান আলী। কিন্তু একই গ্রামের মৃত. হাজের উদ্দিন এর পুত্র মো. আতিয়ার রহমান(৩৫)পিতা.অজ্ঞাত মো. বদিউজ্জামান(৪০), মো. বদিউজ্জামান(৪২)এর পুত্র মো. আনোয়ার হোসেন(৩৮)পিতা- অজ্ঞাত মো. মিনহাজুল ইসলাম(৩৮),মৃত. শাহাবুদ্দিনের পুত্র মো. দুলাল মিয়া(৩০)ও মো. হাফিজুর রহমান(৩৫),মৃত. আছাদুল হক এর পুত্র মো. শফিকুল ইসলাম(৩৯)।

তারা নিজ স্বার্থ হাছিলের জন্য অন্যায় ভাবে দীর্ঘদিন ধরে মো. ফরমান আলীর ক্ষতিসাধন করে আসছে। এমন কি তার অংশের জমি জোরপুর্বক উল্লেখ্য ব্যাক্তিরা দখল করে নেয়ার চেষ্টা করছে। গত ২৭ নভেম্বর ২০১৭ইং তারিখে ভোর বেলা বাড়ি থেকে বাহির হওয়ার রাস্তাটি বন্ধ করে দেয়। এর ফলে ঐ বাড়ি থেকে কেউ বাহির হতে পারছেন না। মো. ফরমান আলী বাধা দিতে গেলে প্রতিপক্ষরা লাঠি শোঠা দিয়ে তাকে হত্যার হুমকি দেন।

এ কারনে নিরুপায় হয়ে চামুন্ডাই গ্রামের ৭ জনের বিরুদ্ধে বিচার চেয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে নবাবগঞ্জ থানাকে বিষয়টি দেখার জন্য নির্দেশ দেন।

এব্যাপারে গতকাল বৃহস্পতিবার নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। বর্তমানে মো. ফরমান আলী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.