চীনে ব্যতিক্রমী এক বন্দুকযুদ্ধে তিন জন নিহত ও ছয় জন আহত হয়েছে। বুধবার পুলিশকে উদ্ধৃত করে এএফপি জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের চাওঝৌ নগরীতে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ওই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
পুলিশ সামাজিকযোগাযোগ মাধ্যমে ওউবো অ্যাকাউন্টে এক বিবৃতিতে জানায়, ‘পুলিশ সন্দেহভাজনদের শনাক্ত করেছে। তাদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।’