Wednesday, November 25

চুলের ক্যাম্পেইনে হিজাবি মডেল, ইতিহাস গড়ল লরিয়াল

0

এ বছরের ইতিহাস সৃষ্টি হতে চলেছে বিশ্বখ্যাত প্রসাধান নির্মাতা লরিয়াল প্যারিস। এই ফ্রেঞ্চ ব্র্যান্ড নারীদের চুলের স্বাস্থ্য-সৌন্দর্য বিষয়ক ক্যাম্পেইনে হিজাবি মডেলের ছবি প্রদর্শন করছে।

চুলের পরিচর্যায় লরিয়াল নতুন প্রসাধন বের করছে। তারই প্রচারণায় শুরু হয়েছে ক্যাম্পেইন। সেখানে নারীদের হেয়ারস্টাইলে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রি আনা হয়েছে। বিজ্ঞাপনে লরিয়াল নিয়েছে এক ঐতিহাসিক পদক্ষেপ। ব্রিটিশ বিউটি ব্লগার আমেনা খানের ছবি সেখানে দেখা যাচ্ছে। পাউডার পিঙ্কের হিজাব পরেছেন তিনি। বলছেন, আপনার চুল দেখা যাওয়া বা না যাওয়ার ওপর তার প্রতি আপনার যত্নআত্তি প্রভাবিত হয় না।

আমেনা খানে এ বক্তব্যের মাধ্যমে কারো আর ভ্রূকুটি হচ্ছে না। অনেকেই প্রশ্ন করতে পারেন, চুলের পরিচর্যায় প্রসাধনের বিজ্ঞাপনে তো ঝলমলে দীর্ঘ কালো চুল দেখা হয়। কিন্তু চুল ঢেকে রাখা হিজাবি মডেলের যথার্থতা কী? বিজ্ঞাপনে আমেনার ডায়ালগেই বিষয়টি পরিষ্কার হয়েছে।

ভোগ ইউকে’র সঙ্গে সাক্ষাৎকারে আমেনা খান বলেন, খুব বেশি ব্র্যান্ড এ ধরনের ক্যাম্পেইন করছে না। যারা করছে তাদের ধরনটাই আলাদা। চুলের ক্যাম্পেইনে তারা মাথায় হিজাব পরা মডেলকে দেখাচ্ছে। সেখানে চুল উল্টো ঢেকে দেওয়া হচ্ছে। আসলে নারীদের কণ্ঠকে আরো বেশি শক্তিশালী করা হচ্ছে এই ক্যাম্পেইনের মাধ্যমে।

এটা আসলে সময়ের প্রয়োজন। মুসলমান নারীরাও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যোগ দিচ্ছেন। সৌন্দর্য চর্চায় তারাও এগোচ্ছেন। আমেনার ইউটিউবে সাবস্ক্রাইবার সংখ্যা ৩ লাখ ২০ হাজারের বেশি। ইন্সটাগ্রামে ফলোয়ার ৫ লাখ ৭০ হাজার। তার নিজের মেকআপ লাইন রয়েছে, আরদেরে কসমেটিক্স।
সূত্র : ইমেজেস

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.