Thursday, October 29

জেরুজালেমে দূতাবাস স্থানান্তর: ট্রাম্প-নেতানিয়ার ভিন্ন মত

0

তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তর নিয়ে ডোনাল্ড ট্রাম্প ও ইহুদীবাদী ইসরাইলি প্রধানমন্ত্রী নেতনিয়াহুর মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়েছে। এক বছরের মধ্যে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করা হবে ইসরাইলি প্রধানমন্ত্রীর এমন বক্তব্য নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভারত সফররত ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বুধবার ইসরাইলি সাংবাদিককে বলেছেন, এ বিষয়ে আমার দৃঢ় মূল্যায়ন হচ্ছে, আপনারা যা ভাবছেন তার চেয়ে আরও দ্রুতগতিতে অর্থাৎ এক বছরের মধ্যেই মার্কিন দূতাবাস স্থানান্তর করা হবে।

এরপর বুধবার রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহুর বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা নাকচ করে দেন। ট্রাম্প বলেন, তার সরকারের হাতে তেল আবিব থেকে জেরুজালেমে দূতাবাস স্থানান্তরের পরিকল্পনা থাকলেও তা আগামী এক বছরের মধ্যে বাস্তবায়ন সম্ভব নয়।
এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন গতমাসে বলেছিলেন, আগামী তিন বছরের আগে দূতাবাস স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে না।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গতমাসে মুসলমানদের প্রথম ক্বেবলার শহর জেরুজালেমকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। একইসঙ্গে তিনি তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের পরিকল্পনাও ঘোষণা করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.