জ্ঞানে গুনে কর্মে পৃথিবীকে সমৃদ্ধ করে যারা চলে গেছেন তারাই অনুসরনীয় ও অনুকরনীয়। তাদের ত্যাগকে আমাদের স্মরণ রাখতে হবে। তাদের কর্মকান্ডকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।যাতে তারাও ত্যাগময় মহৎ কর্মে উৎসাহিত হয়।
২৩ জানুয়ারি (মঙ্গলবার) সত্যেন্দ্র-মায়া ফাউন্ডেশনের উদ্যগে নগরীর অক্সিজেনস্থ হাজী ভবন সিটিজি ক্রাইম টিভির শাখা কার্যালয়ে বিকেল তিনটায় গুণিজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির সভাপতি কিরন শর্মা।
সিটিজি ক্রাইম টিভির ভাইস চেয়ারম্যান আজগর আলী মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্যা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শাহিদা আকতার জাহান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবির, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বেবি বড়ৃুয়া, দৈনিক সাঙ্গু সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম।
অনুষ্ঠানে সমাজ সেবা, রাজনীতি ও পেশাগত দায়িত্ব পালনে দক্ষতাসহ বিভিন্ন ক্রেত্রে অবদান রাখায় চট্টগ্রামের ৫ জনকে সত্যেন্দ্র-মায়া স্মৃতি সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শাহিদা আকতার জাহান, চট্টগ্রাম রিপোটার্স ইউনিটির সভাপতি কিরন শর্মা, চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবির, সিটিজি ক্রাইম টিভির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির সহ-সাধারণ সম্পাদক আজগর আলী মানিক, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বেবি বড়ৃুয়া, দৈনিক সাঙ্গু সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন রাউজান উর্কিচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল কান্তি বড়ৃুয়া, সংগঠনের উপদেষ্ঠা প্রকৌশলী পরিতোষ কুমার বড়–য়া, সত্যেন্দ্র-মায়া ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক রতন বড়ৃুয়া, সিনিয়র সাংবাদিক সমীরন পাল, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী রাঁধা রানী চৌধুরী, সাংবাদিক লায়লা ইয়াছমিন নুরী, সাংবাদিক লোকমান আনছারী, সাংবাদিক আবু হাসান মুহাম্মদ কায়ছার, সাংবাদিক জাহাঙ্গীর আলম, সাংবাদিক সাদ্দাম হোসেন, সাংবাদিক রকেট বড়ৃুয়া, সাংবাদিক মরিয়ম বেগম এনজেল, শারমিন আকতার, ডা. প্রবেশ কুমার বড়ৃুয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির প্রমুখ।
সত্যেন্দ্র-মায়া ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক রতন বড়ৃয়া তার পিতা মাতার স্মরনে স্মৃতি চারন করে বলেন, আমার বাবা নিঃস্বার্থ ভাবে সমাজের মানুষের কথা ভাবতেন।আজীবন ত্যাগের মহিমায় মানবসেবায় নিয়োজিত ছিলেন।আমার মা বাবার মারা যাওয়ার আগে আমাকে উপদেশ দিয়ে গিয়েছিলেন সমাজের যারা ভাল কাজ করে যাচ্ছে তাদেরকে সম্মান করার জন্য। আমি প্রতি বছর আমরা পারিবারিকভাবে মা বাবার স্মৃতি ধরে রাখার জন্য এ অনুষ্ঠানের আয়োজন করে থাকি।