Monday, September 21

রেসিপি
ডিম বিরিয়ানি

0

চিকেন, মাটন, বিফ কত রকমেরই তো বিরিয়ানি রয়েছে। কিন্তু ডিমের বিরিয়ানি কি কখনো খেয়েছেন? অবাক হচ্ছেন? ভাবছেন ডিমের আবার বিরিয়ানিও হয়। তাই আপনাদের জন্য আজ নিয়ে এসেছি ডিমের বিরিয়ানি। ছুটির দিনে কিংবা অতিথিদের জন্য আপনি ঘরেই তৈরি করতে পারেন এই ডিমের বিরিয়ানি। তাহলে জেনে নিন কীভাবে তৈরি করবেন ডিমের বিরিয়ানি।

উপকরণ
১। দুই কাপ কালোজিরা চাল (বাসমতি হলেও চলবে)
২। চার কাপ গরম পানি
৩। এক কাপ দুধ
৪। পাঁচ-ছয়টি আলু (মাঝখান দিয়ে দুভাগ করা)
৫। আধা কাপ পেঁয়াজ বেরেস্তা
৬। আধা কাপ তেল
৭। চারটি ডিম (সিদ্ধ করা)
৮। এক টেবিল-চামচ আদাবাটা
৯। এক টেবিল-চামচ রসুনবাটা
১০। এক চা-চামচ জিরাগুঁড়া
১১। আধা চা-চামচ ধনেগুঁড়া
১২। এক চা-চামচ মরিচগুঁড়া
১৩। চারটি এলাচ
১৪। দুটি লবঙ্গ
১৫। তিনটি গোলমরিচ
১৬। দুটি তেজপাতা
১৭। দুই টুকরা দারুচিনি
১৮। লবণ স্বাদমতো
১৯। ১৫-১৬টি আস্ত কাঁচামরিচ
২০। দুই টেবিল-চামচ ঘি।

প্রস্তুত প্রনালি : প্রথমেই পেঁয়াজ বেরেস্তা করে নিন। এরপর বেরেস্তা একটি প্লেটে উঠিয়ে রেখে ওই তেলে আলুগুলোতে একটু লবণ দিয়ে বাদামি করে ভেজে উঠিয়ে নিন। এরপর একটি বড় পাত্রে আধা কাপ তেল দিয়ে আস্ত ডিমগুলো একটু ভাজুন। ভাজা হলে সব মসলা দিয়ে একটু ভেজে দুধ ঢেলে দিন। এরপর দুধ ফুটে উঠলে আলু দিয়ে ঢেকে রান্না করুন।

এরপর কোরমার মতো দেখালে এবং দুধ শুকিয়ে ডিম তেলের উপর উঠলে ধুয়ে রাখা চাল দিয়ে কিছুক্ষণ ভাজুন। এরপর এর মধ্যে পরিমাণমতো পানি দিয়ে দিন। এরপর পানি ফুটে উঠলে লবণ চেখে দেখুন এবং চুলার তাপ একদম কমিয়ে দিন। এরপর চাল প্রায় ফুটে উঠলে পেঁয়াজ-বেরেস্তা, ঘি, আস্ত কাঁচামরিচ দিয়ে সাবধানে ভালোমতো মিশিয়ে দিন। বেশি নাড়াচাড়া করলে বিরিয়ানি খারাপ হবে। এরপর ঢেকে দিয়ে খুবই অল্প তাপে বিরিয়ানির চাল সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন। এরপর চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন মজাদার ডিমের বিরিয়ানি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.