Sunday, November 29

দেড়শ ইউপি ও পৌরসভা ভোটের তফসিল ঘোষণা রবিবার

0

দেশের দেড়শ ইউনিয়ন পরিষদ (ইউপি), পৌরসভা ও উপজেলায় সাধারণ ও উপনির্বাচনের তফসিল আগামী রোববার ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।

কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান জানান, আগামী রোববার বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদার সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে কমিশন কয়েকটি এলাকার নির্বাচনের তফসিল ঘোষণা করবে।

নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখার সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, আগামী মাসের শেষ দিকে এসব ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে পারে।

সূত্র জানায়, রোববার ৫০ ইউপিতে সাধারণ, ৯৩টিতে উপনির্বাচন, চার পৌরসভায় সাধারণ, একটিতে উপনির্বাচন, দুই উপজেলায় চেয়ারম্যান পদে উপনির্বাচন এবং পৌরসভা ও সিটি করপোরেশনের বেশ কিছু ওয়ার্ডে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.