চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বকোণের সম্পাদক স্থপতি তসলিম উদ্দিন চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ….রাজেউন)। মৃতকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। আজ বুধবার (১৫ নভেম্বর) সকাল পৌনে ৭টার দিকে ঢাকায় একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন পূর্বকোণের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আলী।
মরহুমের পারিবারিক সুত্রে জানাগেছে, চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা স্থপতি তসলিম উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে এক মেয়ে ও বহু আত্মীয় স্বজন রেখে যান।
সম্পাদক স্থপতি তসলিম উদ্দিন চৌধুরী ইন্তেকালে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি করিম সওয়ার ও সাধারণ সম্পাদক শুকলাল দাশ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সভাপতি রিয়াজ হায়দার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ও চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন সভাপতি শামসুল হক হায়দারী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহনওয়াজসহ বিভিন্ন সংগঠন।