Monday, November 9

নওগাঁয় স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক-২

0

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) থেকে: নওগাঁর সাপাহারে এক মেধাবী স্কুল ছাত্রী (১২) কে ধর্ষণের অভিযোগে নরেশ সরকার (৩৫) ও আনোয়ার হোসেন (৩৬) নামের দুই জন কে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় উপজেলা সদরের কুচিন্দা ঈদগাহ মাঠে পূর্বদিকের ধান ক্ষেতে।

থানা ও স্থানীয় সুত্রে প্রকাশ, মঙ্গলবার রাতে এ ব্যাপারে ধর্ষিতা স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে সাপাহার থানায় একটি মামলা দায়ের করেন। ধর্ষক নরেস সরকার উপজেলা সদরের হাড়ীপাড়ার জগেন্দ্র সরকারের পুত্র ও আনোয়ার হোসেন সদরের চৌধুরী পাড়ার মৃত: গোলাম মন্ডলের পুত্র বলে জানা গেছে। 

জানা গেছে, ওইদিন সন্ধ্যায় স্কুল ছাত্রী (১২) ও তার দুই বন্ধু কুচিন্দা ঈদগাহ মাঠের পূর্বদিকে গল্প করছিলো। সে সময় ধর্ষক নরেস সরকার ও আনোয়ার হোসেন সেখানে উপস্থিত হয়ে স্কুল ছাত্রী ও তাঁর বন্ধুদের বিভিন্ন ভয়ভীতি দেখায় এবং হুমকি দেয়। একপর্যায়ে স্কুল ছাত্রীর দুই বন্ধুকে তাড়িয়ে দিয়ে স্কুল ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধানক্ষেতের নিচু জায়গায় নিয়ে যায় তারা। সে সময় ধর্ষক নরেশ সরকার স্কুল ছাত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণ করতে সহযোগিতা করে আনোয়ার হোসেন। ওই সময় স্কুল ছাত্রীর দুই বন্ধু স্থানীয়দের খবর দিলে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে স্কুল ছাত্রী কে উলঙ্গ অবস্থায় উদ্ধার করে।

মঙ্গলবার রাতে এ ব্যাপারে ধর্ষিতা স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে সাপাহার থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ রাতেই সদর ইউনিয়ন পরষদ থেকে দুই ধর্ষক কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ মামলার সত্যতা নিশ্চিত করেছেন। বুধবার দুই ধর্ষককে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ধর্ষিতা স্কুলছাত্রীর শারীরিক পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও অফিসার ইনচার্জ (ওসি) জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.