Saturday, November 7

নাগরপুরে আওয়ামীলীগ নেতার বাবার মৃত্যুতে শোকাহত

0

নাগরপুর প্রতিনিধি, টাঙ্গাইলঃ- টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম এর বাবা সাইফুল ইসলাম সেলিম মিয়া গতকাল বেলা ৩.৪৫ মিনিটের সময় আনোয়ার খান মডেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত কালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার মৃত্যুতে এলাকায় শোকের হাওয়া বইছে। তিনি ছিলেন একজন সম্ভান্ত পরিবারের সন্তান।

উপজেলার বিভিন্ন এলাকায় তার দানের কোন ঘাটতি ছিল না। এই মানুষটিকে হারিয়ে উপজেলার সকলের মনে শোকের ছায়া বিরাজ করছে।

১১ই ডিসেম্বর বেলা দুই টার সময় ধুবড়িয়া ছেফাতুল­াহ উচ্চ বিদ্যালয়ের মাঠে তার জানাজার শেষে ধুবড়িয়া কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় উপজেলার সকল শ্রেণীর হাজারো মানুষ তার জানাজায় অংশ গ্রহন করেন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও দুই কন্যা ও আত্ত¡ীয় স্বজনদের রেখে যান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.