Wednesday, November 4

নাগরপুরে সরকারি গাছ কর্তনের অভিযোগ

0

নাগরপুর প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের গাংগাইর মৌজার সরকারি রাস্তার পাশ থেকে গাছ কাঁটার অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষ ভাবে দেখা যায় গাংগাইর হিরো মিয়ার বাড়ীর দক্ষিণ পাশ দিয়ে ডহর পাচুরিয়া মৌজা পর্যন্ত জনসাধারণের চলাচলের জন্য একটি রাস্তা আছে। রাস্তার দু’পাশে ছিলো নানা প্রজাতির বেশকিছু বড় গাছ। ইউনিয়ন পরিষদের মাধ্যমে রাস্তাটি পরিমাপের পর দেখা যায় গাছগুলি সরকারি রাস্তার মধ্যে রয়েছে।

কিন্তু দীর্ঘদিন যাবৎ গাছগুলি ভোগদখল করে আসছিলো ডহর পাচুরিয়া গ্রামের আমিনুর রহমানের ছেলে রেজাউল ইসলাম, গাংগাইর গ্রামের খলিল মিয়ার দুই ছেলে আমিনুর রহমান ও হিরু মিয়া এবং একই গ্রামের কাজী আলমাছের ছেলে বাবুল মিয়া। গাছগুলি সরকারি সম্পদ জানা সত্তে¡ও উক্ত ব্যক্তিগণ সরকারি পর্যায়ে ও বনবিভাগের কোন প্রকার অনুমতি না নিয়েই গাছগুলো বিক্রয় করেছেন যার আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষ টাকা।

এ ব্যাপারে ভোগ দখলকারী হিরু মিয়া ও বাবুলের মায়ের সাথে কথা হলে তাহারা সাংবাদিকদের জানায় ধুবড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান, ইউ.পি. সদস্য স্বপন মিয়া ও শাহালম এদের সাথে যোগাযোগ করেই গাছ কর্তন ও বিক্রয় করা হয়েছে। এ ব্যাপারে মুঠোফোনে চেয়ারম্যানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। তবে ইউ.পি. সদস্য শাহালম জানায় কাউকে গাছ কর্তনের অনুমতি দেয়া হয়নি।

এ ব্যাপারে ইউ.পি. সদস্য তৌহিদুর রহমান, কালাম কাজী ও কামাল উদ্দিন বাদী হয়ে গাছ কর্তনের বিষয়ে ২৭ ফেব্রæয়ারি নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ প্রেরন করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.