Saturday, November 7

নারায়াণগঞ্জে ইউসিবি ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড: নিরাপত্তাকর্মী নিহত

0

নারায়াণগঞ্জ সদর মডেল থানার পুকুরপাড় মসজিদ মার্কেট এলাকার ইউসিবি ব্যাংক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ব্যাংকের সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন।

আজ রোববার সকাল সাড়ে ৫টায় আল জয়নাল প্লাজার বিপরীত পার্শে ইউসিবি ব্যাংক ভবনে এ আগুন লাগে। আগুনের ঘটনায় ভবনে থাকা মানুষরা ১০ তলার ছাদে আশ্রয় নেন।

সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, ব্যাংকের সিকিউরিটি গার্ড সেলিম (৫০) আগুনে নিহত হয়েছেন। তার লাশ উদ্ধার করা হয়েছে।

মন্ডলপাড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ফায়ারম্যান কামাল হোসেন জানান, আগুনের খবর পেয়ে আমাদের ৫টি ইউনিটসহ ঢাকার কয়েকটি ইউনিটও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.