Saturday, November 28

নির্বাচন শান্তিপূর্ণ করতে আনসার-ভিডিপিকে প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

0

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৮তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।এর আগে সকাল সাড়ে ১০টায় গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে পৌঁছান তিনি।

তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। কারো কাছে মাথা নত নয় উঁচু করে চলবো।বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৮তম জাতীয় সমাবেশে  সোমবার সকাল সাড়ে ১০টায় গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে পৌঁছান তিনি।

সমাবেশের প্রধান অতিথি হিসেবে আনসার একাডেমিতে আগমন ও ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজে সালাম ও অভিবাদন গ্রহণ করেন।

জাতীয় সমাবেশের প্রস্তুতি ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গাজীপুরের সফিপুর আনসার-ভিডিপি একাডেমিকে সাজানো হয়েছে বর্নিল সাজে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে।

এ ছাড়া আনসার-ভিডিপি সদস্যদের কুটিরশিল্প পরিদর্শন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.