সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহর একমাত্র ছেলে অনিক আজিজ গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। আজ রবিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর সংসদ সদস্য ভবন (ন্যাম ভবন) থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
সকালে সবাই ঘুম থেকে উঠলেও অনিক আজিজ উঠছিলেন না। অনেক ডাকাডাকি করলেও না উঠায় তার রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায় তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সেটি এখনও জানা যায়নি।
পরে অনিককে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশের ময়নাতদন্ত শেষে সাতক্ষীরায় নিয়ে আসা হবে।
শেরে বাংলানগর থানার ওসি গণেশ গোপাল বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে জানান, শনিবার রাতের যেকোনো সময় তিনি আত্মহত্যা করেছেন। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করেছে পুলিশ।
অনিক বেসরকারি ড্যাফোডিল ইউনিভার্সির ছাত্র বলে জানা গেছে। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায় নি।
এদিকে ঘটনা শোনার পর সাতক্ষীরায় এমপির স্থানীয় বাড়িতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ভিড় করছেন। তবে পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছেন না।