Saturday, November 14

পতেঙ্গায় মাইশা’র উদ্যোগে ‘বৈধ পথে রেমিট্যান্স আহরণ বিনিয়োগ ও সঞ্চয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

0

চট্টগ্রাম: উন্নয়ন সংস্থা মাইশা’র উদ্যোগে ওয়্যারভি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, বাংলাদেশ অভিবাসী অধিকার ফোরাম ও মাস্টার কার্ড এর আর্থিক সহযোগিতায় পতেঙ্গা এলাকার ৪১নং ওয়ার্ডে হাফেজ মোবারক আলী শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘বৈধ পথে রেমিট্যান্স আহরণ, বিনিয়োগ ও সঞ্চয়’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রবাসী ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সহায়ক হিসাবে উপস্থিত ছিলেন মাইশার নির্বাহী পরিচালক ইয়াছিন মনজু, রোমেনা আক্তার ও ইরফানুর জাহান। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন আমেরিকান প্রবাসী নবী হোসেন।
রোমেনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় অংশগ্রহণকারীরা অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় রেমিট্যান্স কি তা জানতে চান এবং সবার সক্রিয় অংশগ্রহণে রেমিট্যান্স বিষয়ক আলোচনা করা হয়। এসময় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন ইয়াসিন মনজু। এরপর রেমিট্যান্স, বিদেশ যাওয়ার সঠিক প্রক্রিয়া, বিদেশ থেকে বৈধভাবে টাকা পাঠানোর প্রক্রিয়া ও সুবিধাসমূহ, হুন্ডির অপকারিতা, ব্যাংক হিসাব খোলা, মোবাইলের মাধ্যমে টাকা পাঠানো বিষয়ক বিস্তারিত আলোচনা করেন অতিথিবৃন্দ। প্রবাসী ভাই-বোনদের মর্যাদা ও তাঁদের শ্রমের কারণে বর্তমান সরকার তাঁদের খুবই মূল্যায়ন করছে বলে উল্লেখ্য করেন এবং প্রবাসীদের অনেক সুযোগ-সুবিধার বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন তথ্য ও আলোচনা জানতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকদের প্রতি।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. ওয়াহিদুল আলম। অন্যান্য অতিথিরা হলেন স্কুলের প্রধান শিক্ষক নুরুল গণি, মো. আলী, জানে আলম, প্রবাস ফেরত ইলিয়াছ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মাইশার এই ধরণের ব্যতিক্রমী উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। আমরা শুধু রাজনৈতিক সভা, ধর্মীয় সভাতে উপস্থিত হই কিন্তু এই ধরণের সভার মাধ্যমে আমরা প্রত্যেকে অনেক উপকৃত হয়েছি। বিশেষ কওে রেমিট্যান্স বিষয়ে যে তথ্যগুলো উপস্থাপন করেছেন আমরা কখনও ওভাবে চিন্তা করে দেখিনি। আজ হতে সরকারের হাতকে শক্তিশালী করার জন্য প্রবাসী পরিবারদেরকে সচেতন করব যেন, তারা হুন্ডির মাধ্যমে দেশে টাকা না পাঠিয়ে বৈধভাবে টাকা পাঠায় এবং প্রেরণকৃত অর্থ সঠিক বিনিয়োগ ও যথাযথ ব্যবহার করার ক্ষেত্রে সার্বিক সহায়তা করবো।
পরে স্কুলের প্রধান শিক্ষক নুরুল গণি সবাইকে ধন্যবাদ ও নাস্তার প্যাকেট সরবরাহের মাধ্যমে কর্মশালা সমাপ্তি করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.