ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় পারিবারিক কলহের জের ধরে দুই সন্তানের জননী ইঁদুর মারা ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় এলাকাবাসী, হাসপাতাল ও থানা সুত্রে জানা যায়, উপজেলা সদর নজিপুর পৌর এলাকার মোল্লা পাড়ার বাসিন্দা ভ্যান চালক হেলাল হোসেনের স্ত্রী রোজিনা বেগম পরিবারের সকলের অজান্তে ইঁদুর মারা ট্যাবলেট খেয়ে অসুস্থ বোধ করলে প্রতিবেশিরা তাকে উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করান। এতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ৮ মার্চ মারা যান।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাজহারুল ইসলাম উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা হয়েছে। ৯ মার্চ (শুক্রবার) সকালে ওই গৃহবধূর লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।