Monday, November 9

পাথরঘাটায় তরুণী ধর্ষণ শেষে হত্যার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৫

0

কে.এম.রিয়াজুল ইসলাম, বরগুনা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় এক তরুণীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে কলেজ ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো পাথরঘাটা কলেজ ছাত্রলীগের সভাপতি রুহি আনাল দানিয়াল (২২), সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ছোট্ট (২১), সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম রায়হান (১৯) উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মো. মাহমুদ (১৮) ও কলেজের নৈশ প্রহরী মো. জাহাঙ্গীর হোসেন (৪৪)।

বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক জানান, চলতি বছরের ১০ আগস্ট দুপুরে পাথরঘাটা কলেজের পশ্চিম পাশের পুকুর থেকে অজ্ঞাত নামা এক তরুণীর গলিত লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে এ হত্যাকান্ডের রহস্য উদঘাটনে দীর্ঘ সময় ধরে লেগে থাকে পুলিশ। পরে তথ্য পেয়ে গত শুক্রবার পাথরঘাটা কলেজের নৈশ প্রহরীকে গভীর রাতে আটক করে জিজ্ঞাসাবাদ করে ডিবি পুলিশ। জাহাঙ্গীরের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী গত শনিবার রাতে ছাত্রলীগ নেতা মাহমুদ ও রায়হানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

সর্বশেষ রবিবার বিকেলে পাথরঘাটার আদালতে মাহমুদ ও রায়হানের ১৬৪ ধারায় দেয়া স্বীকারোক্তি অনুযায়ী গ্রেফতার করা হয় কলেজ ছাত্রলীগ সভাপতি রুহি আনাল দানিয়েল ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ছোট্টকে।

পুলিশ সুপার বিজয় বসাক আরো বলেন, এখনও পর্যন্ত নিহত তরুণীর পূর্ণ পরিচয় পাওয়া যায়নি। তবে রবিবার গ্রেফতারকৃত দানিয়েল এবং সাদ্দামকে এখনও জিজ্ঞাসাবাদ করা হয়নি। তাদেরকে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে তরুনীর পরিচয় পাওয়া যাবে বলে মনে করেন পুলিশ সুপার বিজয় বসাক। তবে মাহমুদ এবং রায়হান এ হত্যাকাণ্ড এবং হত্যাকাণ্ডের পর লাশ পুকুরে লুকানোর সাথে সম্পৃক্ত ছিলো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছে বলেও পুলিশ সুপার বিজয় বসাক জানিয়েছেন

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.