Monday, November 9

পাথরঘাটায় যুদ্ধাপরাধ মামলার তদন্ত শুরু

0

কে.এম.রিয়াজুল ইসলাম, বরগুনা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় কতিথ রাজাকার মান্নান হাওলাদারের বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল তদন্ত কার্যক্রম শুরু করেছেন। মঙ্গলবার (১৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তকারী কর্মকর্তা দল পাথরঘাটার চরদুয়ানীতে আসেন। তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় দিতে রাজি হয়নি।

উপজেলার তালুকের চরদুয়ানী সরকারী প্রথমিক বিদ্যালয় স্কুল কাম সাইক্লোন সেল্টার ভবনে বসে প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাবাদ করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের ২২ মে পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত ছোমেদ উদ্দিন হাওলাদারের ছেলে আব্দুল মান্নান হাওলাদারের বিরুদ্ধে শহীদ মতিয়র রহমান হাওলাদারের ছেলে মো. মিজানুর রহমান আবু মামলাটি করেন। স্বাধীনতাযুদ্ধের সময় ধর্ষণ, হত্যা, সংখ্যালঘুদের সম্পদ লুন্ঠনসহ ৩টি অভিযোগে ১০ জনকে সাক্ষী করে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলাটি করা হয়। পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করার পরে মামলাটি সেখান থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠান হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.