Wednesday, November 4

পুরানা পল্টনের আগুন নিয়ন্ত্রণে, ৫ মাদ্রাসাছাত্র দগ্ধ

0

রাজধানীর পুরানা পল্টনে জামান টাওয়ার নামে ২০ তলা একটি ভবনের তিন তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বংশালের আলুবাজার এলাকায় এ ঘট্না ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে প্রায় ৪০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। আগুন লাগার পর আগুনের ফুলকিতে পাঁচ মাদ্রাসাছাত্র দগ্ধ হয়েছে।

মাদ্রাসার শিক্ষক নজরুল ইসলাম হাসপাতালে সাংবাদিকদের বলেন, সকালে মাদ্রাসার তৃতীয় তলায় শিক্ষার্থীরা পড়াশোনা করছিল। এ সময় বাইরে একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণের ঘটনা ঘটে।

সেখানকার আগুনের ফুলকি এসে ছাত্রদের গায়ে লাগে। এতে তারা দগ্ধ হয়। সঙ্গে সঙ্গে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

আহত শিক্ষার্থীরা হচ্ছে- আশিক (৭), মোস্তাকিন (৮), রহমান (৭), জাভেদ (৭) এবং সালমান (৭)।

দগ্ধদের হাত-পায়ে ও মুখে সামান্য দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া। তিনি আরো জানান, দগ্ধরা শঙ্কামুক্ত। বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.