প্লেইন কেক তৈরির রেসিপি

0

কেকের রয়েছে হরেক রকম প্রকারভেদ। অঞ্চলভেদে এর রয়েছে ভিন্নতা তবে সব কেকেরই একটা সাধারণ ফর্মূলা আছে। যেকোন ধরনের কেক তৈরিতে এক্সপার্ট হতে হলে আগে প্লেইন কেক বানানো ভালোভাবে রপ্ত করতে হবে কেননা এটা কেক তৈরির বেসিক। এখানে একটি সাধারণ প্লেইন কেকের রেসিপি দেওয়া হল। ডিম, ময়দা, মাখন ও চিনি কেক তৈরির প্রধান উপাদান।

উপকরণ: বাটার (গলানো) ১ টেবিল চামচ, ময়দা ১/২ কাপ, বেকিং পাউডার ১/২ চা চামচ, ডিম ২ টি, চিনি ১/২ কাপ, গুঁড়ো দুধ ২ টেবিল চামচ, ভেনিলা এসেন্স ১/২ চা চামচ।

প্রণালি: প্রথমে চিনি, বাটার বিটারে বিট করে নিন। ময়দায় বেকিং পাউডার মিশিয়ে বিট করা চিনি, বাটার ঢেলে বিট করুন। ডিমের কুসুম দিয়ে বিট করে পরে আবার সাদা অংশ দিয়ে বিট করুন। গুঁড়ো দুধ ও ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে ৩ মিনিট বিট করে খামির তৈরি করুন। ১টি বেকিং পাত্রে তেল দিয়ে কেক পেপার বসিয়ে খামির দিয়ে বেক করুন ১৬০ ডিগ্রি সেন্টিগ্রেডে ২০-৩০ মিনিট। ওভেন খুলে কেকে চাকু বা কাঠি বসিয়ে দেখুন কেকের ব্যাটার লেগে থাকে কিনা। যদি না থাকে তাহলে কেক তৈরি আর যদি লেগে থাকে তাহলে আরো কিছুক্ষণ রাখুন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.