Friday, November 6

ফুলবাড়ী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ৯ম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

0

মো. আশরাফুল আলম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ও ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ফুলবাড়ী শাখা রেজি নং ৪০/০৮ কাল্ব সদস্য ৫৪১ এর ৯ম বাষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়।

২৪ শে ডিসেম্বর রবিবার সকাল সাড়ে ১০ টায় ফুলবাড়ী উপজেলার সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে চেয়ারম্যান ফুলবাড়ী উপজেলার শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর আলহাজ¦ মো. আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারন সভার পূর্বে জাতীয় পতাকা ও ইউনিনের পতাকা উত্তোলন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন, মো. মাহাবুবুর রহমান,সাবেক ভাইচ চেয়ারম্যান নবগ্রাম ফাজিল মাদ্রাসা,সদস্য নং ২,গিতাপাঠ করেন, মনোরঞ্জন পন্ডিত রায়,পুকুরি স্কুল এন্ড কলেজ সদস্য নং ৭১, বাইবেল পাঠ করেন,উত্তম কিস্কু,সরস্বতিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সদস্য নং ৬৪৬। শুরুতেই সংক্ষিপ্ত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন, চেয়ারম্যান ফুলবাড়ী উপজেলার শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর আলহাজ¦ মো. আবুল কালাম আজাদ।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ডিরেক্টর কাল্ব বোর্ড দিনাজপুর এর মো. আকরাম হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,মো. হাফিজুর ইসলাম,উপজেলা সমবায় অফিসার(ভারপ্রাপ্ত), উজ্জল কুমার মিত্র জেলা ব্যাবস্থাপক,কাল্ব লিমিটেড দিনাজপুর। ২০১৬-২০১৭অর্থ বছরের বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন পেশ করেন, মো. গোলাম কিবরিয়া,সাধারন সম্পাদক ফুলবাড়ী উপজেলা কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড।

সভায় গত ২০১৬-২০১৭অর্থ বছরের নিরীক্ষিত হিসাব বিবরনী সভায় পেশ করা হয় এবং আগামী অর্থ বছরের প্রস্তাবিত রাজস্ব আয় ও ব্যায় বাজেটে অনুমোদনের জন্য পেশ করা হয় এবং সর্বসম্মতি ক্রমে অনুমোদিত হয়।
সভায় ৩জন সর্বোচ্চ সঞ্চয়কারী, ১জন ছাত্র ও ১জন ছাত্রীকে মেধা বৃত্তির জন্য পুরুস্কার এবং ৪৬ জন সদস্যকে লটারীর মাধমে পুরুস্কার প্রদান করেন।

সভা আয়োজনে ছিলেন, ফুলবাড়ী উপজেলা শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয় লিমিটেড। সভা পরিচালনা করেন, মো. ছাদেকুল ইসলাম,জেলা প্রোগ্রাম অফিসার কাল্ব লিমিটেড দিনাজপুর।
সভায় উপজেলার এমপিও ভুক্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কুল,কলেজ ও মাদ্রাসার প্রায় ২৫০জন সদস্য ও সদস্যাগন উপস্থিত ছিলেন।

এছাড়া ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মো. আফজাল হোসেন ও থানা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. আশরাফুল আলম উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.