Friday, November 13

ফুলবাড়ীর শিবনগর বাজারে যৌতুক বাল্য বিবাহ্ ও মাদক বিষয়ে পথনাটক অনুষ্ঠিত

0

মো. আশরাফুল আলম, ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপি বাজারে যৌতুক বাল্য বিবাহ্ ও মাদক বিষয়ে এক পথনাটক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার(১ আগস্ট) বিকেল ৪টায় ফুলবাড়ী উপজেলার শিবনগর বাজারে গোপালপুর,তিলাইপাড়া আদিবাসী ও দলীত যুবসমাজ এর আয়োজনে এই পথনাটক অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শিবনগর ইউপি চেয়ারম্যান মো. মামুনুর রশিদ চৌধুরী(বিপ্লব)। সভাপতিত্ব করেন,ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম মজনু,ইউপি সদস্য মো. লুৎফর রহমান, ইউপি সদস্য মো. রিপন খন্দকার,মহিলা সদস্যা মোছা. রাবেয়া বেগম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গ্রাম বিকাশ এর উপজেলা ম্যানেজার জিবিকে আলো প্রকল্পের শাহ্ মো. সাদিয়ার রহমান,সিডি এফ এর তানজিদুর রহমান,মোছা. শাহানা পারভিন,মো. মানজার আলী,মো. মিজানুর রহমান, ফুলবাড়ী থানা প্রেস ক্লাব এর সভাপতি মো. আফজাল হোসেন ও সাংবাদিক মো. আশরাফুল আলম ও তিলাইপাড়া গোপালপুর দলের সদস্য বৃন্দু।

সহযোগিতায় ছিলেন, গ্রাম বিকাশ কেন্দ্র,আলো প্রকল্প ও হেকস্,ইপার সুইজাল্যান্ড। পথনাটক অনুষ্ঠানে এলাকার ৪শতাধিক নারী, পুরুষ ও স্কুল, কলেজ ,মাদ্রাসার ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.