Tuesday, September 29

‘বাপ্পী-অপু জুটি সফল হলেই শ্বশুরবাড়ি জিন্দাবাদ-৩’

0

নতুন করে আলোচনায় এলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও নায়ক বাপ্পী চৌধুরী। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ -২’ ছবিতে ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তাঁরা। ছবিটি পরিচালনা করবেন দেবাশীষ বিশ্বাস। প্রযোজনা করবে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড।

২০০১ সালে শাবনূর ও রিয়াজ জুটিকে নিয়ে দেবাশীষ বিশ্বাস নির্মাণ করেছিলেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিটি। দীর্ঘ ১৭ বছর পর একই নামে ছবিটি নির্মাণ করা হলেও ছবিটি সিক্যুয়াল নয় বলে জানিয়েছেন পরিচালক।

এ বিষয়ে দেবাশীষ বিশ্বাস বলেন, ‘অনেকেই মনে করছেন আমি সিক্যুয়াল ছবি নির্মাণ করছি। আসলে তা নয়।একেবারেই নতুন একটি গল্প নিয়ে ছবিটি নির্মাণ করা হবে। আগের ছবির সাথে এই ছবির কোনো মিল থাকবে না। কমেডি ধারার একটি গল্প নিয়ে আমি ছবিটি নির্মাণ করছি।’

কেন ছবির নাম ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ রাখা হলো জানতে চাইলে দেবাশীষ বিশ্বাস বলেন, “এই নামের ছবিটি হিট ছবি ছিল। দর্শক পছন্দ করেছে ছবিটি। যে কারণে আমি নামটি ব্যবহার করছি।

এ ছাড়া আমাদের দেশে একটু কম হলেও দেশের বাইরে কিন্তু একই নামে ছবি নির্মাণ হচ্ছে। আমরা কেন করতে পারব না? আমার তো ইচ্ছে আছে আমি ভবিষ্যতে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ- ২,-৩,-৪-৫ বানাব। এর আগের ছবিটি দর্শক পছন্দ করেছেন। এখন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবিতে বাপ্পী ও অপু জুটি সফল হলেই ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-৩’ তাঁদের নিয়েই শুরু করব।”

বাপ্পীর সাথে অপু বিশ্বাসকে নেওয়ার কারণ জানতে চাইলে দেবাশীষ বিশ্বাস বলেন, ‘এটা সবার আগ্রহ বাড়ানোর জন্য। কারণ আমি শাকিব খান ও বুবলীকে নিয়ে ছবিটি করলে কেউ এই প্রশ্নটি করত না। এমনকি বাপ্পীর সাথে মাহিকে নিলেও কেউ আগ্রহ দেখাত না।’

আগামী এপ্রিলে ছবির শুটিং শুরু করবেন বলে জানান দেবাশীষ বিশ্বাস। তিনি বলেন, ‘এরই মধ্যে আমরা ছবির শুটিংয়ের প্রস্তুতি নেওয়া শুরু করেছি। আশা করছি, এপ্রিল থেকে টানা শুটিং করলে দ্রুত কাজটি শেষ করতে পারব।সংগ্রহ: এনটিভি অনলাইন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.