Friday, October 30

বাসুর রাতেই নববধূ খুন

0

বৃহস্পতিবার দুপুরে বিয়ে করে বাড়িতে আনার পর গভীর রাতে নববধু সাথী খাতুনকে(২৩) গলায় তোয়ালে পেঁচিয়ে হত্যা করেছে নরপশু স্বামী অন্তুসহ তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় এলাকায় নিন্দার ঝড় ও হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়েছে। মেয়ের পিতা সিরাজুল ইসলামের দায়ের করা এজাহার ও ঈশ্বরদী থানা পুলিশের দেওয়া তথ্য সুত্রে এসব জানাগেছে।

সুত্রমতে, ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের মানিক নগর পূর্ব পাড়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ের সাথে শহরের শেরশা রোডের কোবা মসজিদের নিকটস্থ আব্দুল আজিজ ওরফে খোকনের ছেলে অন্তুর বিয়ে দেওয়া হয়। পারিবারিক সিদ্ধান্তে সামাজিকভাবে বিয়ে দেওয়া হয় বৃহস্পতিবার দুপুরে। নিয়মানুযায়ি বিয়ের পরই নব বধুকে শ্বশুর বাড়িতে আনা হয়। শ্বশুরবাড়িতে ঐদিন রাতেই সাথীকে পরিকল্পিতভাবে হত্যা করে গলায় তোয়ালে পেঁচিয়ে বাথরুমের এসএস পাইপের সাথে ঝুলিয়ে রাখা হয়। স্বামী অন্তু ও তার পরিবারের সদস্যরা এ ঘটনা ঘটায়।

শুক্রবার দুপুরে বিষয়টি জানাজানি হলে সাথীর পরিবারে ও থানা পুলিশে সংবাদ দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে সাথীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে মেয়ের পিতা সিরাজুল ইসলাম বাদী হয়ে শুক্রবার সন্ধ্যায় থানায় হত্যা মামলা দায়ের করেছে।
এদিকে রহস্যজনক ও লোমহর্ষক এ হত্যাকান্ডের পর এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.