Tuesday, November 24

বিকেলে ঢাকায় আসছেন প্রণব মুখার্জি

0

পাঁচ দিনের সফরে আজ রবিবার বিকেলে ঢাকা আসছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি উপমহাদেশের অন্যতম বর্ষীয়ান রাজনীতিক প্রণব মুখার্জি। মুখার্জিকে বহনকারী জেট এয়ারলাইন্সটি বিকাল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে ভারতীয় হাইকমিশনারের এক কর্মকর্তা শনিবার সাংবাদিকদের জানিয়েছেন। বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী তাকে স্বাগত জানাবেন।

বাংলাদেশ সফরকালে প্রণব মুখার্জি এখানে এক সাহিত্য সম্মেলনে যোগদান করবেন এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। ভারতের সাবেক এই প্রেসিডেন্ট মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করবেন। সেখানে তাকে সম্মানসূচক ডি. লিট ডিগ্রি প্রদান করা হবে।

এ ছাড়াও প্রণব মুখার্জি চট্টগ্রামের রাউজান উপজেলার শহীদ সূর্য সেনের বাড়ি পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে। তা ছাড়াও তিনি ঢাকায় অবস্থানকালে অর্থমন্ত্রী এ এম এ মুহিতের আমন্ত্রণে এক নৈশভোজে অংশগ্রহণ করবেন। পাঁচ দিনের ব্যক্তিগত সফর শেষে তিনি ১৮ জানুয়ারি ঢাকা ত্যাগ করবেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.