Monday, November 30

বিচারকরা স্বাধীনভাবে খালেদা জিয়ার রায় প্রদান করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

0

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়ে সরকারের কোনো হাত নেই। বিচারকরা স্বাধীনভাবে তাদের রায় প্রদান করেছেন। বাংলাদেশে যেই দুর্নীতি করুক না কেন, তাকেই বিচারের আওতায় আসতেই হবে।

শুক্রবার সকালে উত্তরা আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি এ সমাবেশের আয়োজন করে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামে জঙ্গিবাদ, সন্ত্রাস ও দুর্নীতির কোনো স্থান নেই।

অনুষ্ঠানে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.