বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আজ

0

তীব্র শীত আর কুয়াশা উপেক্ষা করে ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপের আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গী তুরাগ তীরের ইজতেমা ময়দানের দিকে ছুটছেন ধর্মপ্রাণ মানুষজন।

আজ রবিবার বেলা ১১টার দিকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার মো. হারুন অর রশীদ। আখেরি মোনাজাতে অংশ নিতে রবিবার ভোর রাত থেকেই মুসল্লিদের ঢল নামে টঙ্গীর ইজতেমা ময়দানে।

গত শুক্রবার আম বয়ানে শুরু হয় এবারের ইজতেমা। এরপর থেকে সেখানে অবস্থান করা মুসল্লিরা তাবলিগের মুরুব্বিদের মুখে ইসলামের আমল, আক্বীদা ও দাওয়াত বিষয়ে বয়ান শুনছেন। মুসল্লিরা বলছেন, ইজতেমায় অংশ নিয়ে তারা গোনাহ মাপের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন। দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া করবেন। আখেরি মোনাজাত শেষে মুসল্লিমরা দাওয়াতি কাজে বেরিয়ে পড়বেন।

এদিকে আখেরি মোনাজাত উপলক্ষে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা, পূবাইলের মিরেরবাজার ও আশুলিয়ায়ার আবদুল্লাহপুরে যান চলাচল বন্ধ থাকবে। তবে বিকল্প পথে চলতে পারবে।

চারদিন বিরতির পর আবার ১৯ জানুয়ারি (শুক্রবার) শুরু হবে ইজতেমার দ্বিতীয় ধাপ। একইভাবে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রবিবার (২১ জানুয়ারি) শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.