Monday, September 28

বিশ্ব সুন্দরী সৌদি আরবের রানী ফাতিমা!

0

সৌদি রাজপরিবারের কোনো নারীকে তো দেখা যায় না বললেই চলে। তাদের ছবিও ইন্টারনেটে পাওয়ার উপায় নেই। কেননা পর্দানশীল পরিবারের কারো ছবি প্রকাশ্যে আসে না।

সম্প্রতি, এক সৌদি প্রিন্স শেখ আবদে আল মাহমুদের স্ত্রী ফাতিমা কুলসুম জোহর গোদাবরীর কিছু ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। এর পর থেকেই তাকে বিশ্বের সুন্দরী বলে দাবি করছে গণমাধ্যমগুলো।

সবাই হয়তো বিশ্বসুন্দরী হিসেবে চেনে অ্যাঞ্জেলিনা জোলি, ঐশ্বরিয়া রাই, প্রিয়াঙ্কা চোড়রার মতো সেলিব্রেটিদের। তবে রূপ গুণ ও সম্পদে কারো চেয়ে কম নয় সৌদি রানী ফাতিমা কুলসুম জোহর গোদাবরীর।

মালয়েশিয়ান রিভিউ নামের একটি ওয়েবসাইট ফাতিমার রূপ বর্ণনা করে বলেছে, তিনি বিশ্ব সুন্দরী প্রতিযোগীতায় অংশগ্রহণ করলে বিশ্ব সুন্দরীর মর্যাদা পাবেন। তার মুখোয়াবয়েব সত্যিই মিরাকল, সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি।

ফাতিমা কুলসুম হলেন সৌদি আরবের সাবেক রাজকন্যা। বর্তমান তিনি রানী। জানা যায়, তিনি ১৯৮৬ সালে ২২ অক্টোবর ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে জন্মগ্রহণ করেন।

সম্প্রতি তিনি এমবিএ পাশ করেছেন। তেল সমৃদ্ধ দেশ সমূহের জোট ওপেক-এর হিসেবে তিনি তেল বিক্রেতাদের মধ্যে শ্রেষ্ট। মুসলিম বিশ্বের শ্রেষ্ট ধনী নারীদের স্থানেও তিনি জায়গা দখল করেছেন।

সৌদি রাজপরিবারের সূত্র দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ফাতিমা সম্প্রতি বিভিন্ন দাতব্য সংস্থার সঙ্গেও কাজ করছেন। বিশেষ করে সৌদি আরবে নারীদের ইস্যুতেও তিনি বেশ সরব।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.