Saturday, November 28

বেগম জিয়া দুর্নীতি মামলায় দণ্ডিত হলে জেলকোড অনুযায়ী ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

0

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দুর্নীতি মামলায় দণ্ডিত হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়ে জেলকোড অনুযায়ী ব্যবস্থা নেবে কারা অধিদফতর।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালত কী রায় দেবেন জানি না, তবে তেমন কিছু হলে জেলকোডে যেভাবে রাখতে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বেগম জিয়াকে সেভাবেই রাখা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়ার বিষয়ে আদালতের আদেশ অনুযায়ী জেলকোড অনুসারে ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় ঘোষণা করবেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.